হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক  ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (২৯ আগস্ট) সকাল ১০টায় এ সম্মেলন উদ্বোধন করেন।

received_1081580482040613
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড.শাহাদৎ হোসেন খান, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গির কবির, এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ‘এই কনফারেন্সের দেশি বিদেশিসহ ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তরুণরাই বর্তমান বিশ্বের মূল চালিকাশক্তি। এই ছায়া জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে এক দেশের শিক্ষার্থীদের সঙ্গে অন্য দেশের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় হবে।’ এ ধরনের একটি অনুষ্ঠানের আয়াজন করার জন্য এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশনকে (এমইউএন) ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত সম্মেলনে বাংলাদেশসহ ৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে। উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা  (এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন) ২০১৭ সালে তাদর যাত্রা শুরু করে। বর্তমানে হাবিপ্রবিতে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি ৩০ জনের অধিক বিদেশি শিক্ষার্থীও এই সংগঠনর সঙ্গে যুক্ত আছেন।