বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়নের নীতিগত যে সিদ্ধান্ত হয়েছে সেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত রবিবার (১ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এবং সেখানে সবার আলোচনায় এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, এই নীতিমালা দেশের উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ পরিপন্থী। এটি বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় মেধাবীরা আগ্রহ হারাবে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। আরও উল্লেখ্য যে, এখানে শিক্ষকদের সুযোগ-সুবিধার কোন রূপরেখা ও নেই।
অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানান শিক্ষক সমিতির সদস্যরা।