সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো আকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো আকতার হোসেন বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এজন্য গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, কারিকুলাম পরিবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আমরা চাই চায়, বিশ্ববিদ্যলয়গুলো শিক্ষা ও গবেষণার প্রাণ কেন্দ্র হয়ে উঠুক।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যলয়গুলোতে গবেষণার মান বৃদ্ধিতে সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বছর গবেষণা বাজেট চার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামীতে শাবিতে আরো গুণগত ও মানসম্মত গবেষণার মনোনিবেশ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।’
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান অন্য যেকোনও বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো। আশানুরূপ মান বজায় রেখে এ বছর যারা ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেয়েছেন তাদের অভিনন্দন। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’
শাবি গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এ. জেড. এম মঞ্জুর রশীদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও পুবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন।
উল্লেখ্য, এবারের সম্মেলনে ১৪টি টেকনিক্যাল সেশনে সর্বমোট ১৮৩টি গবেষণাপত্র ও প্রকল্পের ফলাফল উপাস্থাপন করা হবে।