প্রধানমন্ত্রী জন্মদিনে কেক কাটলো বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

received_494960831345874আন্দোলনের দশম দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা ওয়াজেদের ৭৩ তম জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানালো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সকালে জন্মদিন উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনের বাইরে থেকে কেক কাটার আয়োজন প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মমতাময়ী প্রধানমন্ত্রী শক্ত হাতে অন্যায়কারীদের দমন করে দেশ পরিচালনা করছেন এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তার জন্মদিনে আমরা কেক কেটে তাকে শুভেচ্ছা জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি সমস্ত অন্যায় অবিচার রোধ করে দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন।

শিক্ষার্থীরা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ এ কর্মসূচি পালন করা হয়েছে।

পরে বিকাল পাঁচটায় আন্দোলনরত শিক্ষার্থীরা এক দোয়া মাহফিলের আয়োজন করে।