শনিবার (২৮ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এতে অংশ নেয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দুপুর আড়াইটায় শুরু হওয়া আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে সমাপ্ত হয়। বিকাল সাড়ে ৪টায় স্থানীয় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।