মাভাবিপ্রবিতে আইইইই দিবস উদযাপিত হবে ১৫ অক্টোবর

received_400448947554641মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শাখা আইইইই দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার)আইইই দিবস পালন করবে মাভাবিপ্রবি শাখা।

ওই দিন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে গণিত অলিম্পিয়াডের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় পাবজি গেমিং কনটেস্ট,  বেলা ২টায় রুবিক্স কিউব কন্টেস্ট, বিকাল ৪টায় আইটি বেসড ওয়ার্কশপ এবং সব শেষে থাকবে সমাপনী ও পুরস্কার বিতরণ। এ সবগুলো আয়োজন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে।

উল্লেখ্য, আইইইই হলো বিশ্বের সবচেয়ে বড় টেকনিকাল প্রফেশনাল অর্গানাইজেশন। সংস্থাটি সারাবছর বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।