আবরার হত্যাকারীদের শাস্তি চায় ইবি শিক্ষক সমিতি

বুয়েট ছাত্র আবরার ফাহিমের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) শিক্ষক সমিতি। একই সাথে এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তারা। সোমবার (৭ অক্টোবর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক কামাল উদ্দীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের কাছে জোর দাবি জানাই অতি দ্রুত খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।’ একই সাথে সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানায় শিক্ষক সমিতি।