লালমাটিয়া মহিলা কলেজে চলছে বিজ্ঞান মেলা

লালমাটিয়া মহিলা কলেজে চলছে বিজ্ঞান মেলা (2)রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। নতুন প্রজন্মের কাছে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং নানা আবিষ্কারের মাধ্যমে তাদের বিজ্ঞান চেতনাকে ফুটিয়ে তুলতে কলেজটির বিজ্ঞান ক্লাবের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বসেছে এ মেলা। মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।

দুই দিনব্যাপী এ মেলায় লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ এবং ঢাকা কমার্স কলেজ অংশগ্রহণ করছে।

এবারের মেলায় মোট ৩৭ টি প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে মেকানিক্যাল বিষয়ে রয়েছে ২২ টি, নন-মেকানিক্যাল ১০টি ও রোবটিক্স ৫টি। মোট ওয়াল ম্যাগাজিন প্রদর্শন করা হচ্ছে ৪৭টি।

মেলায় লালমাটিয়া মহিলা কলেজ ২৭টি, মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ ৩টি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ ১টি এবং ঢাকা কমার্স কলেজ ৬টি প্রজেক্ট প্রদর্শন করছে।

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বিজ্ঞানের নানা আবিষ্কারের উপর নির্ভরশীল। সমাজব্যবস্থা, জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নসহ মেধার বিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ মেলার মাধ্যমে নতুন প্রজন্মের বিজ্ঞান চেতনা বিকশিত হবে।’