ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তাদের মধ্য প্রথমবারের মতো স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।
উপাচার্যের কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একটি স্মার্ট কার্ডটি দিয়ে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেভ শিক্ষক-কর্মকতারা। লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষকদের উপস্থিতির জন্যও একটি কার্ডই যথেষ্ট। পূর্বে প্রত্যেকটির জন্য আলাদা কার্ড করতে হতো।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এবং ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
উপাচার্য হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘স্মার্ট কার্ড আইসিটি সেলের যুগান্তকারী একটি কাজ। খুব দ্রুত শিক্ষার্থীরাও পাবে স্মার্ট কার্ড।’
আইসিটি সেল জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ইতোমোধ্য ইডুরোম নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়েছে। এটি ডেনমার্ক ও নেদারল্যান্ডের আর্ন্তজাতিক কানেক্টিভিটি। এটির মাধ্যমে ইউজার নাম ও পাসওয়ার্ড ব্যাবহার করে বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। এটি ইসালামী বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবন, প্রশাসনিক ভবন, অতিথি ভবনসহ ১৬টি ইউনিটে স্থাপন করা হয়েছে। ধীরে ধীরে পুরো ক্যাম্পাসেই সংযোগ দেওয়া হবে।