ডুয়েটে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাবেক চ্যাম্পিয়ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অংশগ্রহণ করে।

received_1008820416184168

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে ডুয়েট কেন্দ্রীয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ সময় খেলায় ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। খেলায় বিজয়ী ও রানার্স আপ উভয় দলকে অভিনন্দন জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।

শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সুদীপ্ত রায়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। রানার্স আপ দলের অধিনায়কের হাতেো তুলে দেওয়া হয় পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।