অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ইউল্যাব সংস্কৃতি সংসদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় মুক্তিযুদ্ধের ওপর এক বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। ইউল্যাব সংস্কৃতি সংসদের দুই সদস্য মুক্তিযুদ্ধের উপর কবিতা ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব স্কুল অব বিজনেস এর অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রক্তন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।
শহীদ বুদ্ধিজীবী, বীরশ্রেষ্ঠ ও মুক্তিযুদ্ধের উপর ইউল্যাব গ্রন্থাগার দুই দিনব্যাপী (১৭-১৮ ডিসেম্বর) এক পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সাথে নিয়ে সকালে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য ও রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।
/এফএএন/