রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষিত

81964719_571502356760203_7969687867884568576_nরাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির (রুরু) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রাহমানকে সভাপতি ও আজকালের খবরের প্রতিনিধি রিজভী আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রুরু’র বার্ষিক সাধারণ সভায় একবছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হারুন অর রশিদ, খুর্শিদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর রয় প্রণব, জুয়েল মামুন, কোষাধ্যক্ষ ওয়াসিফ রিয়াদ, দপ্তর সম্পাদক রাশেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক আশিক ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর খালিদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদ হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- জাহাঙ্গীর আলম, আসিফ আহমেদ দিগন্ত, তানভীর আহমেদ ও ফুয়াদ পাবলো রায়া রামিসা রীতি।

উপদেষ্টা হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ।