বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। এসময় তিনি নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত লেখা-পড়ার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, বিভিন্ন হলের প্রভোস্টসহ চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর ৩৪টি বিভাগে ২৭৪৫জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।