দিবসটি উপলক্ষে শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী।
সোমবার বেলা সাড়ে ১১টায় শাখা ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে র্যালিটি বের করে হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির সদস্যরা।
এ সময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর নেতৃত্বে সহ-সভাপতি আরিফুজ্জামান আরিফ, শামিমুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ রিপন রায়সহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘শহীদ আসাদ একজন বিপ্লবী ছাত্রনেতা। আইয়ুব খানের পতনের দাবিতে তিনি নিহত হন। যারা বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রেখেছে আজ আমরা তাদের ভুলতে বসেছি। অথচ এদের রক্তের উপর দাঁড়িয়েই আমরা স্বাধীনতা লাভ করেছি।’