প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় পূজামণ্ডপ ও বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স কক্ষ। পূজার আয়োজনের মধ্যে ছিল বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্ম মতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী আজ মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর আরাধনা করেন।
অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ শেষে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেসের ডিন ও সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শুভময় দত্ত, তড়িৎ ও ইলেক্ট্রনিক্স প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান রাজিব বরণ রায়, মৌলিক বিজ্ঞান বিভাগের প্রভাষক (পরিসংখ্যান) হিমেল দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও দর্শনার্থীরা।