নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সরস্বতী পূজা পালিত হয়েছে আজ ৩০ জানুয়ারি। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা এবং মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়।
পূজার শুরুতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহাসহ আরও অনেকে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী পূজা উৎযাপন পর্ষদের সভাপতি কৌশিক রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের এমন আয়োজনে সহযোগিতা করার জন্য।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ছাড়াও কলা ও মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, আ ফ ম কামালউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং আল বেরুনী হলে প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়।