গতকাল রবিবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক বেলাল হোসাইন।
এতে ১৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ট্রিপল-ই বিভাগে অধ্যাপক মো. ফারুক হোসেন। এছাড়া একই পরিমাণ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মিয়া মো.জগলুল সাদত।
নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো রবিউল আউয়াল। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সিএসই বিভাগের ড. মো. আলী হোসেন, কোষাধ্যক্ষ পদে মানবিক বিভাগের ড. মো. রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস রহমান।
সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, যন্ত্রকৌশল বিভাগের ড. অরুণ কুমার দাস, প্রণব দাস এবং ই.টি.ই বিভাগের প্রভাষক মো. রাকিব হোসেন, এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক।