শিক্ষার্থীরা জানান, অপর্যাপ্ত আবাসনের কারণে হলে সিট পাচ্ছেন না তারা, পাশাপাশি বিশেষ দিবসগুলোতে আয়োজিত হল ফিস্টগুলোতেও অনাবাসিক হওয়ার কারণে অংশ নিতে না পারাটা দুঃখজনক।
আবাসিক শিক্ষার্থীরাও অনাবাসিকদের হল ফিস্ট বরাদ্দের দাবিতে একমত জানিয়েছেন।
শিক্ষার্থীদের অসন্তুষ্টির বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শামীম আক্তার বলেন, ‘ বিভিন্ন দিবসগুলোতে ফিস্টের আয়োজন করার জন্য স্বল্প পরিমাণ বাজেট থাকে। স্বল্প বাজেটে আবাসিক অনাবাসিক সকলের জন্য আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। তবে শিক্ষার্থীদের থেকে ভর্তুকি নেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে হল ফিস্ট আয়োজনের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।’