উপাচার্য বলেন, 'করোনাভাইরাস সংক্রমণে আমাদের দেশসহ পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকায় আমাদের অনেক শিক্ষার্থী কষ্টে দিনাতিপাত করছে। অনেকে টিউশনি করে, তা এখন তা বন্ধ । অপরদিকে অনেকের পারিবারিক অবস্থাও স্বচ্ছল নয়। এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের কিছুটা আর্থিক সহায়তা প্রদান করবো।'
উপাচার্য আরও বলেন, 'আমরা শিক্ষার্থীদেরকে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগের আহ্বান জানাই। কেননা কোনও শিক্ষার্থী কষ্টে থাকুক তা আমাদের কাম্য নয়। এজন্য বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের সাহায্য নিয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করতে বলেছি। আমাদের সাধ্যানুযায়ী তাদেরকে সহায়তা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে তালিকাটি প্রস্তুতের জন্য প্রত্যেক বিভাগে অনুরোধ জানানো হয়েছে বলে জানান উপাচার্য ।