সড়ক দুর্ঘটনায় হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী তাহেরে ফাইয়াস মৌ। 

Downloads
আজ শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় দিনাজপুরের সেতাবগঞ্জের নিজ বাসা থেকে খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে আসেন মৌ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে থাকতেন তিনি। মেস থেকে প্রয়োজনীয় বই এবং জিনিসপত্র নিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মৌ ছিটকে পড়ে অপর একটি ট্রাকের নিচে পিষ্ট হন। এরপর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক মৌকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৌ এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাবিপ্রবি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।