মুজিববর্ষ উপলক্ষে ইবিতে স্মারক গ্রন্থ উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি স্মারক গ্রন্থ উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

received_330424741560358

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি মৃত্যুঞ্জয়ী।  তার সাহসী ভূমিকার কারণেই আমরা আজ এই স্বাধীন বাংলাদেশে তথা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছি। তিনি বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আগামী প্রজন্মের হাতে তার আদর্শকে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই কীর্তিমান মহামানবের কৃতিত্ব বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সমুজ্জল থাকবে।

উল্লেখ্য, দুটি স্মারক গ্রেন্থর মধ্যে বাংলা ভাষায় রচিত ‘মহা নক্ষত্র মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান ও ইংরেজি ভাষায় রচিত ‘ইম-মর্টাল মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। স্মারক গ্রন্থ দুটিতে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।