শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করলো রুয়েট

শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন।  শনিবার (৩ অক্টোবর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক ই-মেইল চালুর কার্যক্রমের উদ্বোধন করেন রুয়েট  উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। 

received_757385131770543
এসময়  উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করার ফলে রুয়েটের শিক্ষা ও গবেষণার গুণগত মান এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষার্থীদের অনলাইন ম্যাটেরিয়াল আদান-প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। যা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক  সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক  অধ্যাপক রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ফারুক হোসেনসহ আরও অনেকে।
এই কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে আছে রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার। এছাড়া প্রাতিষ্ঠানিক ই-মেইল সংক্রান্ত  বিস্তারিত  রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) পাওয়া যাবে।