চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মানববন্ধন

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন আয়োজিত হয়। 

received_1259425767727068

এসময় আয়োজকদের হাতে ‘রেইজ ইয়োর ভয়েস এগেইন্স রেইপ’, ‘একাত্তরের বর্বরতা কেন আজও আমার দেশে?’, ‘এমসি কলেজ-বেগমগঞ্জ, এরপর আর কোথায়’ শীর্ষক লেখাসহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সম্প্রতি পাহাড়ে, এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্জেও এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই কালো হাত ভেঙে দিতে হবে।’ 

সমাবেশে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিকউজ্জামান ধ্রুব’র সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের ছাত্র বীর বাহাদুর, নাট্যকলা বিভাগের শিঞ্জিনি স্নিগ্ধা, ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুসহ আরও অনেকে। এতে সংহতি জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।