শেকৃবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জুলহাস সিলভিয়া নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৯ নভেম্বর) যশোরের নতুন খয়েরতলা এলাকার ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। জানা যায়, জুলহাস সিলভিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৃষকরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার বাবার নাম ইরফান আলী। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। 

IMG_20201110_203100

শেকৃবির প্রক্টর ড. ফরহাদ হোসাইন বলেন, 'জানতে পেরেছি এক ছাত্রী আত্মহত্যা করেছে। তবে  বিস্তারিত জানি না, স্থানীয় প্রশাসন ভালো বলতে পারবে।'
এদিকে, সিলভিয়ার মৃত্যুর খবর ক্যাম্পাসে আসতেই নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা তার অকাল প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন।