লেখা পাঠানোর নিয়মাবলী
প্রবন্ধ, ছোটগল্প, মতামত, অভিজ্ঞতা, বাস্তব ঘটনা সম্পর্কিত লেখার ভাষা হবে বাংলা। লেখা ৫০০ থেকে ১২০০ শব্দের মধ্যে হতে হবে। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি অনুসরণ করতে হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানানের কোন পরিবর্তন করা যাবে না। কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি সৃষ্টিশীল/মননশীল রচনা থেকে উদ্বৃতি প্রদান করা হলে উদ্ধৃতির পাশে প্রথম বন্ধনিতে গ্রন্থের লেখকের নাম, প্রকাশ সাল, গ্রন্থের নাম এবং প্রকাশক ও তাদের ঠিকানা উল্লেখ করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সুতন্বীএমজে ফন্টে লিখতে হবে। প্রবন্ধের লাইন স্পেস এবং প্যারা স্পেস যথাক্রমে ১.৫ ও অটো হবে। লেখা পাঠানোর ইমেইল ঠিকানা: teamoikotan@gmail.com
কোনও লেখা হাতে হাতে, ডাকে কিংবা কুরিয়ার সার্ভিসে গ্রহণ করা হবে না। প্রবন্ধের নামের শেষে লেখকের নাম, পদবী, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নাম্বার লিখতে হবে। লেখা পাঠানোর শেষ সময় ৩০ নভেম্বর।