জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ, ডেপুটি নিবন্ধক আবু হাসান, ডেপুটি নিবন্ধক আবদুর রহমান এবং অন্যান্য অফিসার ও কর্মচারীবৃন্দ।
এছাড়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।