ইউল্যাবে বিজয় দিবস উদযাপিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিজয় দিবস উপলক্ষে অনলাইনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে।

thumbnail


জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশকে সত্যিকারভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে গেলে, ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলা তৈরি করতে গেলে আমাদের অবশ্যই সবাইকে সকল সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হতে হবে। আমাদের সবার কর্মনিষ্ঠা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল পর্যায়ে এক যোগে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর এক বিশেষ প্রামাণ্যচিত্র ‘বিজয়ের গল্প’ প্রদর্শিত হয় এবং মুক্তিযুদ্ধের উপর কবিতা ও গান পরিবেশন করেন ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক  সামসাদ মর্তুজা, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) ফয়জুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।