জাবি বিতর্ক সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন’ (জেইউডিও) ২০২১ সেশনের জন্য কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। এতে অর্থনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টিকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আনজুম করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন জেইউডিও’র প্রেস ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০২১ সেশনের কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে আছেন ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী শাফি মাহমুদ সাগর (প্রশাসন), একই ব্যাচের শিক্ষার্থী সাজিদ হাসান চৌধুরী অভি (বাংলা) এবং রোকেয়া আশা (ইংরেজি)।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী নূর হোসাইন বিন্দু (যোগাযোগ), ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী যথাক্রমে তাসফিয়া আফরিন ফারিয়া (ইংলিশ) এবং জিল্লাল হোসেন সৌরভ (বাংলা)।

এছাড়া সম্পাদকমণ্ডলীতে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তাপসী দে প্রাপ্তি (৪৭ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক আল রাব্বি সিমেন্স (৪৭ তম ব্যাচ), অনুষ্ঠান সম্পাদক জাফর ইমাম (৪৭ তম ব্যাচ), অর্থ সম্পাদক মনিকা ইয়াসমিন মনি (৪৭ তম ব্যাচ), দপ্তর সম্পাদক নির্বাচিতা চক্রবর্তী (৪৭ তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম (৪৭ তম ব্যাচ), শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম (৪৮ তম ব্যাচ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাজহার তাহমিদ (৪৮ তম ব্যাচ), প্রেস ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব (৪৮ তম ব্যাচ) এবং ইংরেজি সেশন সমন্বয়ক রাতুল হাসান (৪৮ তম ব্যাচ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মেহেদী হাসান (৪৮ তম ব্যাচ), নাকীব ইসলাম (৪৮তম ব্যাচ) এবং ইশতিয়াক আহমেদ (৪৮ তম ব্যাচ)।]

জেইউডিও’র সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টি আশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তি-তর্কের মধ্য দিয়ে ১৫ বছর ধরে আলোকিত সমাজ তৈরির চেষ্টা করে যাচ্ছে জেইউডিও। ১৬তম বছরেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ২০২০ সেশনের কার্যনির্বাহী পরিষদে সাইমুম মৌসুমি বৃষ্টি সহ-সভাপতি (বিতর্ক) এবং ফারহান আনজুম করিম কার্যনির্বাহী সদস্য ছিলেন।