বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় ‘ডি আই ইউ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’ এবং সাইকেল র্যালি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টূর্নামেন্ট ও র্যালি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর ড. এবিএম কামাল পাশা ও ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর সাদ অঅন্দালিব জয়।
টূর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। সাইকেল র্যালিটি বিরুলিয়া ব্রিজ থেকে শুরু হয়ে ড্যাফোডিল স্মার্ট সিটি প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।