মায়ের অপারেশনের জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তফিকুল ইসলাম (তৌফিক)।
তৌফিকের মা তহমিনা বেগমের (৪০) কোমরে প্রচণ্ড ব্যথা হওয়ায় গত ২০ এপ্রিল রংপুরের কমিউনিটি মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তহমিনা বেগমের কোমরের দুটি হাড় ও একটি শিরায় গুরুতর সমস্যা রয়েছে বলে জানান চিকিৎসকরা। এর ফলে শিরা দিয়ে ক্যালসিয়াম চলাচল করতে পারছে না।
তৌফিকের বাবা মোসলেম উদ্দীন(৫২) পেশায় একজন কলা ব্যাবসায়ী। দিনাজপুরের পার্বতীপুরের দোয়ানিয়া পন্ডিত পাড়ায় তাদের বাড়ি। পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে নিজের, ছোট ভাই ও বোনের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি বাবার সংসার চালানোতেও সাহায্য করতো তৌফিক। কিন্ত তার মায়ের চিকিৎসা করাতে পরিবারটি এখন সহায়সম্বলহীন হয়ে পড়েছে।
চিকিৎসক জানিয়েছেন, অতিসত্বর অপারেশন ছাড়া রোগীকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয়। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় দুই লক্ষ টাকা।
এই অবস্থায় এত দ্রুত পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন হাবিপ্রবির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তফিকুল ইসলাম তৌফিক।
সাহায্য পাঠানোর নম্বার
০১৭২৯৮৫৭১৩৫ (বিকাশ ও নগদ)