বাংলাদেশ নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪তম ব্যাচের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন।
আইএসপিআর জানায়, সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে থেকে ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১/এ ব্যাচ হতে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান তুহিন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক' লাভ করেন।
উল্লেখ্য, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে রবিবার (২৭ জুন) মিডশীপম্যান ২০১৮/বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২১/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। চলমান কভিড-১৯ পরিস্থিততে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/বি ব্যাচের ৪৭ জন মিডশীপম্যান এবং ২০২১/এ ব্যাচের ১৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৬৫ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।