করোনা মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ সেশনের চতুর্থ বর্ষের দ্বিতীয় টার্মের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এ সময় তিঁনি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন এবং নতুন পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।