রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই কর্নারের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। কর্নারটি মূলত বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে একটি লাইব্রেরি। আমাদের শিক্ষার্থীদের উচিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে পড়া। সেটা হোক মোবাইলে, ট্যাবে বা সরাসরি বইয়ে। যেভাবেই হোক বঙ্গবন্ধুকে জানতে হবে। তার জীবনাদর্শকে বুকে ধারণ করতে হবে।
হল প্রাধ্যক্ষ ড. সুজন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
উল্লেখ্য, এই কর্নারে বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে মুজিব শতবর্ষ উপলক্ষে ১০০টি বই রাখা হয়েছে। যা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর রাজনীতি, জীবনদর্শন এবং বঙ্গবন্ধুকে নিয়ে জানতে সহায়তা করবে।