লেজার শো ও আতশবাজির মাধ্যমে শেষ হলো ঢাবির শতবর্ষ উদযাপন 

জমকালো লেজার শো ও আতশবাজি ফোটানোর মাধ্যমে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় ঢাবি’র কেন্দ্রীয় খেলার মাঠে ছিল এই প্রদর্শনী। এতে সহযোগিতা করেছে নগদ।

আজ সকাল সোয়া ৬টায় উপাচার্য ভবনসহ ঢাবি’র গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংশ্লিষ্টরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতশবাজি

বৃহস্পতিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন আবাসিক হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজার শো

গত ১ ডিসেম্বর থেকে ছয় দিনের অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার পর কনসার্ট হয়। এতে সংগীত পরিবেশন করেন নগর বাউল জেমস, ওয়ারফেইজ এবং কৃষ্ণপক্ষসহ বিভিন্ন ব্যান্ড।