ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র শতবর্ষের মিলনমেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষক সমিতির সদস্যসহ আরও অনেকে।

এরপর শত শিল্পীর অংশগ্রহণে অর্কেস্ট্রা ও নৃত্য পরিবেশন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সেজেছে উৎসবের সাজে। মিলনমেলায় যোগ দেওয়া সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাসের আমেজ।

সকাল থেকেই নানান বয়সের সাবেক শিক্ষার্থীরা স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিকে নিয়ে উপস্থিত হন।IMG-20220312-WA0006

IMG_20220312_102543