ঢাবি দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উদযাপন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’ দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩০ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে কর্মসূচি ঘোষণা করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে ‘গবেষণা-প্রকাশনা মেলা’ উদ্বোধন করা হবে। ওইদিন সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিলেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।