ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নার্গিস বেগম মিনি ও সাধারণ সম্পাদক হিসেবে আহমেদ পিপুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিনেট ভবনের ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে আয়োজিত ১২তম বার্ষিক সভা ও সম্মাননা অনুষ্ঠানে ৪২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, শাহেদ চৌধুরি, মীর শামসুজ্জামান রনি।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন ইফফাত শামস, আনোয়ার হোসেন মজুমদার, জেসমিন জাহান, শওকত আহমেদ ফরিদী, নাজমা বিনতে আলমগীর। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান, মো. ইমরান হোসেন ও শাকিল হাসান।
এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আজীম, সাংগঠনিক সম্পাদক হাসানউল্লাহ খান রানা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, প্রকাশনা সম্পাদক নাসরিন আখতার, যোগাযোগ সম্পাদক তারেক হাসান নির্ঝর, দফতর সম্পাদক রেজা ফরহাদ এবং সদস্য নির্বাচিত হয়েছেন স্বপন কুমার দাস, সাবরিনা সুলতানা চৌধুরী, এম খায়রুল কবীর,
ড. কামালউদ্দিন জসীম, মু্ন্সী সামসুদ্দিন লিটন,গিয়াস উদ্দিন আহমেদ, ড. সাইফুল হক, মো. হেদায়াতুল ইসলাম, সুলতান মাহমুদুর রহমান, মহিউদ্দিন মুজাহিদ মাহি, তৌহিদুল হাসান নিটোল, স্বপন বসু, মাহবুবা রাখি, মোস্তফা মোহাম্মদ তাহান, নিলয় কুমার বিশ্বাস, মোহাম্মদ রেজাউল করীম শাম্মী, মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা নিরোধ কুমার বর্মন, রফিকুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ও শরিফুল ইসলাম।