ডাকসু নির্বাচন 

কাদের-বাকেরের নেতৃত্বে বাগছাসের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের তালিকা প্রকাশ করা হয়। প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া।  

প্যানেলে ভিপি হিসেবে লড়বেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। জিএস পদে নির্বাচন করবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন আশরেফা খাতুন। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র নির্বাচন করবেন।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল।

এছাড়া সদস্য পদে আছেন মো. নমাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।