রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।
বুধবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।