জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, আগামী বছরের শুরুতে, ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। এর আগে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনার্সের ফলাফল প্রকাশ হওয়া সকল ব্যাচ এই সমাবর্তনে অংশ নিতে পারবে। 

এর আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করা হয়। প্রথম সমাবর্তনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে (পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরিত) অনুষ্ঠিত ওই সমাবর্তনে কালো গাউন ও সমাবর্তন টুপি পরে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।