ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এদিকে এ ঘটনা ঘটে।
প্রথমে জগন্নাথ হলের সামনে দুটি পরে টিএসসি সংলগ্ন মেট্রোস্টেশনের পাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ধরন ও কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তবে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি জানান, সহকারী প্রক্টরদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।