ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সোস্যাল বিজনেস একাডেমিক সেল (এসবিএসি)’-এর আয়োজনে সামাজিক ব্যবসায়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক ব্যবসায় কারখানা পরিদর্শন করা হয় সম্প্রতি।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এসবিএসির সদস্য সচিব মোঃ বজলুর রহমানের পরিচালনায় ও এসবিএসির গবেষনা সহকারী ফারহানা জামান লিজা ও মোঃ মহিউদ্দিন রাসেলের তত্ত্বাবধানে ২৫ জনের একটি টিম সাভারের ’সোস্যাল বিজনেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নির্দেশনা দেন গ্রামীণ ফেব্রিক অ্যান্ড ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান এবং রসায়নবিদ মকবুল হোসেন। সবশেষে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ অপারেটিং অফিসার এম. নিয়ামুল বাশার শিক্ষার্থীদের মাঝে সামাজিক ব্যবসার মূল ভিত্তি এবং কিভাবে এটি পরিচালিত হচ্ছে তার সংক্ষিপ্ত বর্ণনা দেন।
শিক্ষার্থীরা এ পার্কটি পরিদর্শনের মাধ্যমে সামাজিক ব্যবসায় পরিচালনার ব্যবহারিক দিক পর্যবেক্ষণের সুযোগ পেল। তারা বাংলাদেশের আশ্চর্য মশারি কিভাবে তৈরি হয়, সে পদ্ধতি এবং অন্যান্য সামাজিক ব্যবসায় তৈরির কারখানার বিভিন্ন যন্ত্রপাতি এবং সেগুলোর কার্যবিধি পরিদর্শন করেন।
/এনএ/