বাজেট ২০১৫ -১৬: দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার জাতীয় সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদন উপস্থাপনকালে রাজস্ব আয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আশানুরূপ না হওয়ায় আদায়ের গতি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে জোর প্রচেষ্টা চালাতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিবাচক আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, দেশের বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। কাঙ্খিত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত উন্নয়নের মহাসড়কে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।
মানুষ জ্বালাও পোড়াওয়ের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক মহলের শুভবুদ্ধি আর জনগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে কথামালার মধ্যে আবদ্ধ না রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবে রূপ দিচ্ছি।
রিপোর্টে বলা হয়, চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় বিগত বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে বিগত সময়ের তুলনায় শ্রমিকদের অভিবাসন অনেকখানি বেড়েছে। এতে করে অচিরেই প্রবাসী আয়ের প্রবাহে গতিশীলতা সৃষ্টি হবে।
/ইএইচএস/এমএসএম/