বায়োমেট্রিকবায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য দুই মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছে মোবাইল ব্যবহারকারী অধিকার সুরক্ষা ফোরাম। শুক্রবার এক যুক্ত বিবৃতিতে ফোরামের সভাপতি প্রকৌশলি জয়দেব দাশ ও সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়েজ এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বহুজাতিক কোম্পানির মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে সিমের পুনঃনিবন্ধন প্রক্রিয়া ফোরাম সমর্থন করে না। তবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে ফোরাম গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানাচ্ছে।
Captureসিম পুনঃনিবন্ধনে গ্রাহকদের হয়রানি বন্ধে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টি আকর্ষণ করে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরটির তথ্যমতে বর্তমানে দেশে ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার মোবাইল গ্রাহক আছেন। এত বিরাট সংখ্যার গ্রাহকের বায়োমেট্রিক সংগ্রহ করে সিম নিবন্ধন করা সময়ের ব্যাপার। গ্রাহকের তুলনায় আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন সংখ্যার অপ্রতুলতা ও কর্মীদের অদক্ষতার কারণে অনেক গ্রাহক চেষ্টা করেও নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। এছাড়া গ্রাহক প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে।
বিবৃতিতে তারা আরও বলেন, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এসব বিষয়ে আরও যত্নবান হবেন বলে ফোরাম মনে করে। গ্রাহকদের অর্থেরই একটি অংশ অপারেটর কোম্পানিগুলো সরকারকে রাজস্ব হিসেবে দেয়। তাই সরকার, মন্ত্রী ও বিটিআরসির উচিৎ গ্রাহকদের স্বার্থকেই সবকিছুর আগে বিবেচনা করা।
আরও পড়তে পারেন: আরও সময় চায় মোবাইলফোন অপারেটরগুলো, সিদ্ধান্ত শনিবার
/এমও/