আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা

বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আজ শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নামবেন তিনি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এরপর শেখ হাসিনা সদর উপজেলার ঘোনাপাড়ায় নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর চাপালি সেতু, টুঙ্গীপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং জাতীয় মহিলা সংস্থার ভবন উদ্বোধন করবেন।

আরও পড়ুন: পাক ভারত সীমান্তে লেজাল ওয়াল, ভারত- বাংলাদেশ সীমান্তেও বসবে এমনর ওয়ালবাংলাদেশ সীমান্তে ‘লেজার ওয়াল’ বসাবে ভারত

প্রধানমন্ত্রী সেখানে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানি-গোবরা নতুন রেল লাইন প্রকল্প এবং টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি কোটালিপাড়া উপজেলার ১০০ প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক স্কুলে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করবেন।

বিকালে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতা করবেন। খবর বাসস।

/এসটি/