গ্রিনরোডের আমবাগান বস্তিতে আগুন

রাজধানীর ফার্মগেটের গ্রিনরোডের আমবাগান বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

/এআরআর/এসটি/