মাহমুদুর রহমান ফের ৫ দিনের রিমান্ডে





মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দেখানো দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২৫ এপ্রিল তাকে এই মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত বুধবার দুপুরে মাহমুদুর রহমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আরও সাতদিনের রিমান্ড আবেদন করেন। আর মাহমুদুর রহমানের আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুইয়ের আদালত।
এর আগে গত ১৮ এপ্রিল সিএমএম আদালতে হাজির করে মাহমুদুর রহমানকে জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়।
একই মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। গত ১৭ এপ্রিল প্রথম দিনের জিজ্ঞাসাবাদে এ ষড়যন্ত্রে শফিক রেহমানের সঙ্গে মাহমুদুর রহমানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়ে আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। 

আরও পড়ুন- 

আহসানুল্লাহ’র শিক্ষক ফেরদৌস ২ দিনের রিমান্ডে

মহল্লায় মহল্লায় ‘সার্ভেইল্যান্স টিম’ গঠন করবে ডিএমপি



/এসআইটি/এফএস/