সংসদ অধিবেশন প্রত্যক্ষ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহজাতীয় সংসদের অধিবেশন গ্যালারিতে বসে সরাসরি প্রত্যক্ষ করলেন বাংলাদেশ সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। বুধবার বিকেলে অধিবেশনের শুরুতেই কুয়েতের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীসহ সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। |
এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি সংসদকে অবহিত করেন। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অতিথিদের স্বাগত জানান।
অারও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি
সফররত কুয়েতের প্রধানমন্ত্রীর সংসদে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর-পর্ব চলছিলো। প্রশ্নোত্তরেও প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তাদের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলেন।
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ৫টি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছান কুয়েতের প্রধানমন্ত্রী।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ,শিক্ষামন্ত্রী বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফরে রয়েছেন।

আরও পড়তে পারেন: মানিকগঞ্জে বিএনপি’র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

 

ইএইচএস/ এমএসএম /