এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ওয়াজ পেশ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।
এদিকে ইবাদত-বন্দেগির জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা মাগরিবের নামাজের আগ থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসতে শুরু করেন। মুসল্লিরা মসজিদে মসজিদে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় ইবাদত ও দোয়া করেন।
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়ত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই রাত খুবই পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ।
মুসলিম জাহানের কাছে এই রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মিরাজ পালন করছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র শবে মিরাজ উদযাপনের অংশ হিসেবে জাতীয় সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় ৯ এপ্রিল থেকে এই মাস শুরু হয়। বাসস।
/এফএস / এএইচ/