মুসলমানের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে: চরমোনাইপীর

বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকের বর্তমান সিলেবাস থেকে নবী রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামগণের জীবনরচিত বাদ দিয়ে রামকৃষ্ণ ও রামায়ণের ইতিহাস সংযোজন করা হয়েছে। গরুকে মা সম্বোধন করে কোমলমতি শিশুদের হিন্দুত্ববাদ  শেখানো হচ্ছে। দেব-দেবীর নামে বলি দেওয়া গরু বা পাঠা হালাল বলে শেখানো হচ্ছে। এভাবে সরকারের ছত্রছায়ায় মুসলমানদের ঈমান ধ্বংস করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে  গণমিছিল পূর্ব-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিলের দাবিতে ১০-২৬ মার্চ জনমত গঠনের লক্ষ্যে খোলা চিঠি বিতরণ, ১২ মে দেশব্যাপী জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, ১৬ মে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি, ২০ মে শিক্ষক সমাবেশ, ২১ মে উলামা-মাশায়েখ সম্মেলন এবং ২৭ মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি।

আরও পড়ুন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)সম্পদের হিসাব দেওয়া হয়েছে নিজস্ব পদ্ধতিতে: টিআইবি

মুফতি রেজাউল করীম বলেন, শিক্ষা, আইন, শিক্ষানীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাওয়া কার স্বার্থে। এসব অবিলম্বে বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে উঠলে সরকারের আখের রক্ষা  হবে না।কোমলমতি ছাত্রছাত্রীদের যৌনাচার শিক্ষার নামে অবাধ যৌনাচারে উদ্ধুদ্ধ করছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী ও মুসলিম ঐতিহ্য বাদ দেওয়ার চক্রান্ত দেশ প্রেমিক তাওহীদি জনতা বরদাশত করবে না।

সমাবেশ শেষে দলটি বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

/সিএ /এপিএইচ/